Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘ছাত্র-জনতার কাছে স্বৈরাচার পরাজিত হবেই’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২৪ ১৮:৩৫ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ ১৯:৪৪

নরসিংদী: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘স্বৈরাচারেরা যদি মনে করে পুনরায় ক্ষমতায় এসে স্বৈরাচার কায়েম করবে, তবে তারা বোকার স্বর্গে বসবাস করছে। এদেশের ছাত্র-জনতার শক্তির কাছে স্বৈরাচার পরাজিত হবেই।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলা অডিটরিয়ামে আয়োজিত মঈন খানের প্রয়াত বাবা সাবেক খাদ্য মন্ত্রী ও বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল মোমেন খানের ৪০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘জুলাই-আগস্টে নরসিংদীর ছেলেরা বাংলাদেশ এবং বিশ্ব ইতিহাসে স্থান করেছে। আবারও যদি কেউ দেশের ক্ষতি করতে চায় তাদের প্রতিহত করা হবে। তবে এজন্য বিএনপির মত সবাইকে জনগণের ভোটের অধিকারে বিশ্বাস করতে হবে। তাই বর্তমানে যারা দায়িত্বে আছেন তারা দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের ব্যবস্থা করুন, যেখানে দিনের ভোট রাতে নয়, দিনেই হবে।

বিজ্ঞাপন

এর আগে স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পোস্ট-ডক্টরাল গবেষক মঈন খানের মেয়ে ড. মাহরীন খান। মঈন খানের স্ত্রী মিলিনিয়াম ইউনিভার্সিটির চেয়ারপার্সন রোকসানা খন্দকারের সভাপতিত্বে স্মরণ সভায় পলাশ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসআর