Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজবাড়ীতে পৃথক ৩ সড়ক দুর্ঘটনায় একজন নিহত, আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২৬ ২১:১৪

প্রতীকী ছবি

রাজবাড়ী: জেলায় একই দিনে তিনটি পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ই আগস্ট) ভোর থেকে দুপুরের মধ্যে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী ও রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, মঙ্গলবার ভোরে কালুখালী উপজেলার পাইকারা এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে অপর একটি ট্রাক ধাক্কা দেয়। এতে দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক নিহত হন। নিহত চালকের নাম নজরুল ইসলাম (২৮)। তিনি বরিশালের আগৈলঝাড়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় ধাক্কা দেওয়া ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন।

একই দিন দুপুরের দিকে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের চাঁদপুর এলাকায় গরুবোঝাই একটি ট্রাকের সঙ্গে অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গরুবোঝাই ট্রাকে থাকা প্রায় দুই লাখ টাকা মূল্যের একটি গরু মারা যায়। দুর্ঘটনায় গরুবোঝাই ট্রাকের চালক ও হেলপার আহত হন।

বিজ্ঞাপন

অন্যদিকে, দুপুরের দিকে কালুখালী উপজেলার পাইকারা এলাকায় কুষ্টিয়াগামী একটি ট্রাকের সঙ্গে ঢাকাগামী গোল্ডেন লাইন নামের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের অন্তত আটজন যাত্রী আহত হন। দুর্ঘটনার পর বাস ও ট্রাকের চালক-হেলপার পালিয়ে যান।

এ ঘটনায় আহতরা হলেন— কুষ্টিয়া সদরের ডা. মো. সৈকত হানাস (৪০), জান্নাতুল (৫০), কুমারখালীর বিল্পব (২৯), শামীম (৩৫), হরিপুরের উজ্জল (৩২), জুলিয়ার আলমঙ্গীর (৪৪), পাংশা উপজেলার হাবাসপুরের আব্দুস সাত্তার (৫৪) এবং ঝিনাইদহের শৈলকুপার মাসুদ রানা (৪০)। আহতরা পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন বলে জানা গেছে।

পাংশা হাইওয়ে থানার এসআই শফিকুল ইসলাম বলেন, ‘সকালে পাংশা কলেজ মোড় সংলগ্ন পাইকারা এলাকায় ট্রাকের ধাক্কায় একজন চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ধাক্কা দেওয়া ট্রাকটি আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছেন। অপর দুটি দুর্ঘটনার ঘটনাস্থলে পুলিশের টিম রয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর