Tuesday 25 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সুনামগঞ্জে সাবেক কাউন্সিলর হাসনাত গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৪৭

গ্রেফতার সাবেক কাউন্সিলর আবুল হাসনাত কাওসার

সুনামগঞ্জ: সুনামগঞ্জে সাবেক কাউন্সিলর আবুল হাসনাত কাওসারকে গ্রেফতার করেছে পুলিশ। সুনামগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সির ও সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন তিনি।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে ডেবিল হান্ট অপারেশনে জেলা শহরের ষোলঘর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতার আসামি কাওসার সরকার পতনের ষড়যন্ত্র ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টা করছিলো।

আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) তাকে আদালতে পাঠানো হবে বলে ওসি জানিয়েছেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো