Tuesday 25 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যাদুকাটা নদীতে বালু উত্তোলনের কাজে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৫২

মরদেহ। প্রতীকী ছবি

সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে বালু উত্তোলনের কাজ করার সময় অসুস্থ হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে নদীর গড়কাটি নামক এলাকায় বালু উত্তোলনের কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন হাবিবুর রহমান। পরে নদী লাগোয়া গড়কাটি গ্রামে তাঁর আত্মীয়ের বাড়িতে নিয়ে গেলে সেখানে মারা যান তিনি।

নিহত শ্রমিক হাবিবুর রহমান বিশ্বম্ভরপুর উপজেলার বসন্তপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ করেনি। মরদেহ নিহতের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনজে