Wednesday 26 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিলেটে ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত, আহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৩৬ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৫২

দুর্ঘটনা কবলিত বাস। ছবি: সারাবাংলা

সিলেট: সিলেটের দক্ষিণ সুরমায় বাস-পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে ইসহাক আলী (৪৬) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে অন্তত চারজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে দক্ষিণ সুরমার লালাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসাক আলী (৪৬) সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হাবরা এলাকার মৃত আব্দুল ওয়ালীদের ছেলে। তবে আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে লালাবাজার অতিরবাড়ি এলকায় সিলেটগামী একটি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা দুই মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় পিকআপটিকে পিছন থেকে আরেকটি বাস ধাক্কা দেয়। এতে ইসাক আলীসহ আরও চারজন আহত হন। আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। চারজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনাকবলিত বাস, পিকআপ ও দুই মোটরসাইকেল পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

সারাবাংলা/এমপি