Thursday 27 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাসুদ আহমেদের দলীয় সব পদ স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট
৬ মার্চ ২০২৫ ০০:১২ | আপডেট: ৬ মার্চ ২০২৫ ১৫:২১

অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদারের দলীয় সদস্য পদসহ সবধরনের পদ স্থগিত করা হয়েছে।

বুধবার (৫ মার্চ) রাতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদারের দলীয় প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।

সারাবাংলা/এফএন/পিটিএম