Thursday 27 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়ায় শহিদ আবরার ফাহাদ স্টেডিয়াম উদ্বোধন

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ মার্চ ২০২৫ ১৮:৩১ | আপডেট: ৬ মার্চ ২০২৫ ২০:০০

কুষ্টিয়ায় শহিদ আবরার ফাহাদ স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠান

ঢাকা: কুষ্টিয়ায় শহিদ আবরার ফাহাদ স্টেডিয়াম উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) এ স্টেডিয়ামের উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

স্টেডিয়াম উদ্বোধন করে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আবরার ফাহাদ তার আত্মত্যাগের মাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতার এক নতুন ধাপের সূচনা করেছেন। আবরার ফাহাদ শুধু একটা নাম নয় এটি আগ্রাসনবিরোধী লড়াইয়ের একটা জার্নি। যার ধারাবাহিকতায় এসেছে জুলাই গণঅভ্যুত্থান। যাকে সামনে রেখে হাজারো ছাত্র জনতা রাস্তায় নেমে আসে এবং ফ্যাসিবাদী শক্তিকে পরাজিত করতে সফল হয়।

বিজ্ঞাপন

উপদেষ্টা আরও বলেন, সারা দেশে বিভিন্ন সরকারি স্থাপনাগুলো জুলাই অভ্যুত্থানে শহিদদের নামে নামকরণ করা হবে। যার ধারাবাহিকতায় আজ শহিদ আবরার ফাহাদ স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে। খেলাধুলার মাধ্যমে একটি মাদকমুক্ত তরুণ সমাজ গঠন করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

একই দিন সকালে উপদেষ্টা কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ১ নং কয়া ইউনিয়নের রায়ডাঙা এলাকায় প্রায় ৬৯ লাখ টাকা ব্যয়ে শহিদ আবরার ফাহাদ জামে মসজিদের সম্প্রসারণ কাজের ফলক উন্মোচন করেন এবং শহিদ আবরার ফাহাদের কবর জিয়ারত ও প্রার্থনা করেন।

এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব (যুগ্ম সচিব) মো. আমিনুল ইসলাম এনডিসি, কুষ্টিয়া পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র, শহিদ আবরার ফাহাদের বাবা মো. বরকত উল্লাহ, কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলামসহ স্থানীয় এলাকাবাসী।

সারাবাংলা/জেআর/এনজে
বিজ্ঞাপন

আরো