Thursday 27 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাষ্ট্রপতির সঙ্গে সিইসি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২৬ ১৫:১৪ | আপডেট: ২৭ আগস্ট ২০২৬ ১৫:১৮

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে বাংলাদেশ নির্বাচন কমিশনের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদলে নির্বাচন কমিশনের অন্যান্য সদস্য এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবও উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, এই সাক্ষাতের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি ও নির্বাচন সংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। তবে বৈঠক শেষে রাষ্ট্রপতি ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

বিজ্ঞাপন
সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর