Thursday 27 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে টাঙ্গাইলে অবস্থান কর্মসূচি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৫ ১৫:২৬ | আপডেট: ৯ মার্চ ২০২৫ ১৫:৩০

টাঙ্গাইলে নিপীড়ন বিরোধী সচেতন ছাত্র সমাজ’র অবস্থান কর্মসূচি। ছবি: সারাবাংলা

টাঙ্গাইল: ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে টাঙ্গাইলের ঘাটাইলে প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নিপীড়ন বিরোধী সচেতন ছাত্র সমাজ।

রোববার (৯ মার্চ) সকাল ১১ টায় ঘাটাইল উপজেলা পরিষদ চত্বর থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে কেন্দ্রীয় শহিদ মিনার এসে শেষ হয়। পরে সেখানে তারা দুপুর একটা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করে।

এ সময় বক্তব্য দেন নিপীড়ন বিরোধী সচেতন ছাত্র সমাজের নেতা মো. রাকিবুল ইসলাম রাকিব, দেওয়ান সাইফুল ইসলাম, আরিফুর ইসলাম ও সুলতান প্রমুখ। এসময় বক্তারা ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

সারবাংলা/এসআর