Thursday 27 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৫ ১৬:৫৮ | আপডেট: ৯ মার্চ ২০২৫ ১৮:৩৬

প্রতীকী ছবি

বগুড়া: বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। রোববার (৯ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের বগুড়া শহরের চারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শহরের কাটনারপাড়া এলাকার মো. সহিদুল ইসলাম সজল (৫০) ও তার স্ত্রী হোসনে আরা (৪৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সজল ও তার স্ত্রী মোটরসাইকেলযোগে মহাসড়ক হয়ে তিনমাথার দিকে যাচ্ছিলেন। পথে চারমাথা এলাকায় কল্পনা ফিলিং স্টেশনের পাশে পৌঁছলে একটি কালো মাইক্রোবাসের সঙ্গে ধাক্কায় দুজন রাস্তায় ছিটকে পড়েন। এ সময় দ্রুতগামী একটি বাস তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই সজল মারা যান। স্ত্রীকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

হাইওয়ে পুলিশের বগুড়া কুন্দারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ারুজ্জামান সড়ক দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসআর