Friday 28 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাঙ্গামাটিতে ৮৫ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ মার্চ ২০২৫ ২১:০৯ | আপডেট: ১২ মার্চ ২০২৫ ২১:৩২

সংবাদ সম্মেলন

রাঙ্গামাটি: আগামী শনিবার (১৫ মার্চ) পার্বত্য জেলা রাঙ্গামাটিতে ৮৫ হাজার ৮৬০ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কথা জানিয়েছেন রাঙ্গামাটি সিভিল সার্জন (সিএস) ডা. নূয়েন খীসা।

বুধবার (১২ মার্চ) বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানিয়েছেন।

সিভিল সার্জন বলেন, ‘এবারে পুরো রাঙ্গামাটি জেলায় ৮৫ হাজার ৮৬০ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে। এরমধ্যে ৬-১১ মাস বয়সী ১০ হাজার ৫৩৭ জন শিশুদের নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী ৭৫ হাজার ৩২৩ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা রয়েছে।

বিজ্ঞাপন

সিএস আরও বলেন, রাঙ্গামাটির অনেক এলাকা দুর্গম রয়েছে। এসব দুর্গম এলাকাগুলোতেও আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। যথাসময়ে দুর্গম এলাকার শিশুদেরকেও এসব ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে।

সংবাদ সম্মেলনে রাঙ্গামাটির সিভিল সার্জন ডা. নূয়েন খীসার সভাপতিত্বে বক্তব্য দেন- রাঙ্গামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, রাঙ্গামাটি প্রেসক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল ও রাঙ্গামাটি সাংবাদিক সমিতির সভাপতি সৈকত রঞ্জন চৌধুরী প্রমুখ।

সারাবাংলা/এসআর