Saturday 29 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিংড়ায় প্রশাসনের অবৈধ স্থাপনা উচ্ছেদ

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২২ মার্চ ২০২৫ ১৭:৪০

অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান।

নাটোর: জেলার সিংড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (২২ মার্চ) দুপুরে উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের কুমিড়া গ্রামে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সরদার।

জানা যায়, উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের উপর-কুমিড়া মৌজায় ২.৮৬ একর সরকারি এক নম্বর খাস পুকুরের মধ্যে তিন শতক জায়গা দখল করে দু-তলার ভিত্তি দিয়ে পাঁকা বাড়ি নির্মাণ করছিলেন কুমিড়া গ্রামের মৃত আব্দুল আজিজ সরকারের ছেলে মো. সাহিনুর ইসলাম।

বিষয়টি জানার পর সেখানে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সরদার।

বিজ্ঞাপন

সিংড়ার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সরদার বলেন, ‘উপজেলার কুমিড়া গ্রামে একজন ব্যক্তি সরকারি পুকুর দখল করে বাড়ি নির্মাণ করছিলেন, বিষয়টি জানার পর সেখানে উপস্থিত হয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি। অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’

সারাবাংলা/এসডব্লিউ