Saturday 29 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জগন্নাথপুরে ২ পক্ষের সংঘর্ষে আহত ১০

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২২ মার্চ ২০২৫ ২১:২২

প্রতীকী ছবি

সুনামগঞ্জ: জগন্নাথপুরে বাড়ির রাস্তা নিয়ে বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার (২২ মার্চ) বিকেলে উপজেলা কলকলিয়া ইউনিয়নের সাদিপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনায় ঘটে। খবর পেয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ, সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ ও এলাকাবাবাসী জানান, সাদিপুর গ্রামের কুতুব উদ্দিন ও তার ভাতিজা রিপন মিয়ার মধ্যে বাড়ির রাস্তা নিয়ে বিরোধ চলছিল। ওই জায়গায় রিপন মিয়া কাজ করতে গেলে প্রতিপক্ষের লোকজন বাধা দেয়। পরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে দুইপক্ষের ১০ জন আহত হন।

বিজ্ঞাপন

আহতদের মধ্যে রয়েছে মঈনুল ইসলাম (৪২), আলীনুর (২৫), শামীম মিয়া (৩০), দুদু মিয়া (৬০), কপিল মিয়া (৩৫) ও মখলিছ মিয়া (৯০) ।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাইয়ুম বলেন, চাচা-ভাতিজার মধ্যে বাড়ির চলাচলের রাস্তা নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে মারামারির ঘটনা ঘটেছে। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, পরিস্থিতি এখন শান্ত। এ ব্যাপারে থানায় কেউ কোনো অভিযোগ করেননি।

সারাবাংলা/এইচআই