Saturday 29 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঈদে ট্রেনের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২৫ ১০:৪০ | আপডেট: ২৪ মার্চ ২০২৫ ১২:৪৮

ফাইল ছবি

ঢাকা: আসছে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঈদ যাত্রার ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। সোমবার (২৪ মার্চ) সকাল ৮টা থেকে অনলাইনে এ টিকিট বিক্রি শুরু হয়। এরমধ্যে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮টায় শুরু হয়েছে এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের পরে ফিরতি যাত্রার ক্ষেত্রে আন্তঃনগর ট্রেনের ৩ এপ্রিলের টিকিট বিক্রি করা হয় ২৪ মার্চ। ৪ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৫ মার্চ। ৫ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৬ মার্চ। ৬ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৭ মার্চ। ৭ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৮ মার্চ। ৮ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৯ মার্চ এবং ৯ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৩০ মার্চ।

বিজ্ঞাপন

এর আগে, ঈদ উপলক্ষে গত ১৪ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করে বাংলাদেশ রেলওয়ে। সেই হিসেবে যারা ১৪ মার্চ টিকিট কিনেছেন, তারা আজ সোমবার থেকে ট্রেনে যাত্রা শুরু করবেন।

বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, এবার ঈদ উপলক্ষ্যে চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে চাঁদপুর ঈদ স্পেশাল ১ ও ২ নামে দুটি এক জোড়া ট্রেন চালানো হবে, ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল ৩ ও ৪ নামে একজোড়া ট্রেন চালানো হবে, ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল ৫ ও ৬ নামে এক জোড়া ট্রেন চালানো হবে, ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল ৭ ও ৮ নামে এক জোড়া ট্রেন চালানো হবে এবং জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর রুটে পাবর্তীপুর ঈদ স্পেশাল ৯ ও ১০ নামে এক জোড়া ট্রেন চালানো হবে। এছাড়া ঈদে অতিরিক্ত চাহিদা মেটানোর জন্য মোট ৪৪টি (পাহাড়তলী ওয়ার্কশপ থেকে ২৮টি মিটারগেজ ও সৈয়দপুর ওয়ার্কশপ থেকে ৩৬টি ব্রডগেজ) যাত্রীবাহী কোচ সার্ভিসে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অতিরিক্ত চাহিদা মেটানোর জন্য মোট ১৯টি (মিটারগেজ ১৪টি ও ব্রডগেজ থেকে ৫টি) লোকোমোটিভ যাত্রীবাহী ট্রেন ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে।

এ ছাড়া দেশের বিভিন্ন গন্তব্যে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের ডে-অফ (সাপ্তাহিক ছুটি) বাতিল করা হয়েছে। ২৭ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত এসব ট্রেনের কোনো ডে-অফ থাকবে না। ঈদের পরে যথারীতি সাপ্তাহিক ডেঅফ কার্যকর থাকবে। এ ছাড়া ঈদের দিন কোনো আন্তঃনগর ট্রেন চলাচল করবে না।

সারাবাংলা/জেআর/ইআ