Saturday 29 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফ্রান্স বিসিএফ’র সভাপতি নুর, সম্পাদক নজমুল

ফ্রান্স থেকে নজমুল হক
২৭ মার্চ ২০২৫ ২০:৫৭

বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ)-এর ২ বছর মেয়াদী নতুন কমিটি ঘোষণা। ছবি: সংগৃহীত

ফ্রান্স: ফ্রান্সের সামাজিক সংগঠন বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ)-এর ২০২৫-২৬ সালের দুই বছর মেয়াদী নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন এমডি নুর এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছে নজমুল কবির।

সোমবার (২৫ মার্চ) পন্তার একটি রেস্টুরেন্টে সাংবাদিক মোসাদ্দেক হোসেন সাইফুলের সঞ্চালনায় আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষণা করেন বিসিএফ-এর সিনিয়র সহসভাপতি মোজাম্মেল হোসেন।

কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন মোজাম্মেল হোসেন। এ ছাড়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সাংবাদিক মোসাদ্দেক হোসেন সাইফুল, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহেদ ভুঁইয়া ও অর্থ সম্পাদক হিসেবে ইব্রাহিম হাসানের নাম ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

ইফতারের পরে ‘ফ্রান্সে কেমন বাংলাদেশ কমিউনিটি চাই’ শীর্ষক সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন উপস্থিত সুধীজন। তারা হলেন- জেষ্ঠ্য সাংবাদিক মান্নান আজাদ, ,ফ্রান্স টুয়েন্টিফোরের সাংবাদিক মোহাম্মদ আরিফ উল্লাহ, বিডি ফার্নিচার স্বত্বাধিকারী মিয়া মাসুদ, ফ্রান্স বিএনপির সাবেক কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, লিগ্যাল এইডের পরিচালক আজাদ মিয়া, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ নুরুল ইসলাম, শ্রমিক গ্রুপ সাধারণ সম্পাদক তানিম হোসেন, এমসি ইনস্টিটিউট সাধারণ সম্পাদক আরিফুজ্জামান ইমন, আদাফ পরিচালক ওয়াদুদ তানভীর, প্রবাসী অধিকার পরিষদ যুগ্ন সাধারণ সম্পাদক হায়দার হোসেন, নোয়াখালী অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক এখলাস হোসেন, লক্ষ্মীপুর জেলা অ্যাসোসিয়েশন সভাপতি স্বপন ভুঁইয়া, অ্যাক্টিভিস্ট আজিমুল হক খান, মনোয়ার পাটোয়ারী, কমিউনিটি ব্যক্তিত্ব কুতুবউদ্দিন জিকো, বাবু ভুইঁয়া, শাফায়াত জামিল, শরিফ উদ্দিন চিশতি, ইমন চৌধুরী, সংগঠক কাওসার আহাম্মেদ প্রমুখ।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা বদরুল বিন হারুন।

সারাবাংলা/পিটিএম