Saturday 29 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে নানা-নাতনি নিহত

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২৫ ২১:১৭ | আপডেট: ২৭ মার্চ ২০২৫ ২৩:০১

ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে নানা-নাতনি নিহত। ছবি: সংগৃহীত

পাবনা: জেলার ঈশ্বরদীতে ট্রেনের কাটা পরে নানা ও নাতনি িনহত হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল (দোতলা সাঁকো সংলগ্ন) এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঈশ্বরদী উত্তর বাঘইল এলাকার মৃত রহমত সরদারের ছেলে বাবুল সরদার (৫৫) ও চর-মিরকামারী এলাকার ইসমাইল হোসেনের মেয়ে মুনতাহার (৫)। বাবুল ও মুনতাহার সম্পর্কে নানা ও নাতনি।

স্থানীয়দের সূত্রে জানা যায়, সন্ধ্যায় নানা বাবুল সরদারের সঙ্গে নাতনি মুনতাহার রেল লাইনের ওপর দিয়ে হাঁটছিল। হঠাৎ ঈশ্বরদী থেকে পাকশী অভিমুখে একটি ট্রেনের ইঞ্জিন ট্রায়াল দিতে বাঘাইল দোতলা সাঁকোসংলগ্ন স্থানে পৌঁছে। তখন নাতনি মুনতাহার দৌড়ে ট্রেনের ইঞ্জিনের সামনে চলে যায়। এ সময় নানা বাবুল সরদার তাকে বাঁচাতে গিয়ে নিজেও ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই নানা বাবুলের মৃত্যু হয়। আহত নাতনি মুনতাহারকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বিজ্ঞাপন

জিআরপি ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

সারাবাংলা/পিটিএম