Sunday 30 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রোদের দেখা নেই ঢাকায়, সিলেটে বৃষ্টির পূর্বাভাস

স্পেশাল করেসপন্ডেন্ট
১ এপ্রিল ২০২৫ ১১:১৬ | আপডেট: ১ এপ্রিল ২০২৫ ২০:৫৭

আবহাওয়া অধিদফতর। ছবি: সংগৃহীত

ঢাকা: টানা তিন দিন দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ বয়ে যাওয়ার পর কিছুটা ঠান্ডা আবহাওয়া বিরাজ করছে রাজধানী ঢাকায়। ঢাকায় বৃষ্টি না হলেও গরম নেই, নেই রোদের তীব্রতা। এদিকে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এদিন সিলেটের কয়েক স্থানে বৃষ্টিপাত হতে পারে।

মঙ্গলবার (১ এপ্রিল) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার একই পরিস্থিতি থাকতে পারে বুধবারও (২ এপ্রিল)। ওইদিনও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। ওইদিনও সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বিজ্ঞাপন

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন এ সপ্তাহ শেষে দেশের উত্তরপূর্বাঞ্চলে বজ্রসহ বৃষ্টি বৃদ্ধি পেতে পারে। এদিকে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

সারাবাংলা/জেআর/এনজে