Sunday 30 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নেপালে আকস্মিক বন্যা: নিহতের সংখ্যা বেড়ে ৬৭৫

সারাবাংলা ডেস্ক
৩০ আগস্ট ২০২৬ ০৮:৪৮ | আপডেট: ৩০ আগস্ট ২০২৬ ০৯:৩৮

নেপালে আকস্মিক বন্যার ভয়াবহতা। ছবি: এপি

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭৫ জনে। এ ছাড়া নিখোঁজ রয়েছে আরও অন্তত ২ হাজার ৪০০ মানুষ।

রোববার (৩০ আগস্ট) দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

এর আগে, গত বুধবার চীনের তিব্বত সীমান্তবর্তী রাসুয়া জেলার ভোটেকোশি নদী হয়ে তীব্র শক্তি নিয়ে ছুটে আসে এক ভয়াবহ ঢল। এর সাথে ছিল কাদা আর বড় বড় পাথর। পানির শক্তি এতটাই বেশি ছিল যে, এটিকে পাহাড়ের সুনামি হিসেবে অভিহিত করছেন বিশেষজ্ঞরা।

ভয়াবহ এ ঘটনার তিনদিন পেরিয়ে গেলেও এখনো নিখোঁজ আছেন অন্তত ২ হাজার ৪০০ মানুষ। ফলে নিহতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

নেপালের সংবাদমাধ্যম জানিয়েছে, উদ্ধারকারীরা সব জায়গায় যেতে পারছেন না। কিছু জায়গায় শুধুমাত্র হেলিকপ্টারই পৌঁছাতে পারছে। ফলে অনেক মানুষের কাছে উদ্ধারকারীরা পৌঁছাতেও পারেনি।

এদিকে চীনের তিব্বতে সাতজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে চীন সরকার। এতে দুই দেশ মিলিয়ে নিহতের সংখ্যা পৌঁছেছে ৬৮২ জনে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর