Sunday 30 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘সময় ক্ষেপন না করে দ্রুত নির্বাচন চায় দেশের জনগণ’

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২৫ ২০:০৬ | আপডেট: ৫ এপ্রিল ২০২৫ ১৩:১৪

ঈদ পরবর্তী বিএনপি ও অঙ্গসংগঠনের কর্মীসভায় মোহাম্মদ মোশারফ হোসেন।

পাবনা: বগুড়া-৪ আসনের সাবেক এমপি ও বিএনপির (ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদক এবং কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারন সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেন বলেছেন, সময় ক্ষেপন না করে দ্রুত নির্বাচন চায় দেশের জনগণ।

শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় পাবনা বেড়া উপজেলার পেঁচাকোলা গ্রামে ঈদ পরবর্তী বিএনপি ও অঙ্গসংগঠনের কর্মীসভায় এসব মন্তব্য করেন তিনি।

মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘অন্তর্বর্তী সরকারকে আমরা বলতে চাই, আপনি বলেছিলেন ডিসেম্বরের শেষে জাতীয় নির্বাচন হবে, কিন্তু আপনার অন্যান্য উপদেষ্টারা একেক সময় একেক কথা বলেন। এটা মেনে নেবে না বাংলাদেশের জনগণ। দেশের মানুষ চায় ভোটাধিকার প্রয়োগ করে তাদের পছন্দের সরকার গঠন করতে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার দিনের ভোট রাতে করে জনগণের ভোটাধিকার হরণ করেছিল। তাই জনগণ চায় একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন।’

এ সময় কেন্দ্রীয় তাঁতি দলের সাবেক সহ-সভাপতি ও পাবনা ১ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী হাজী মোহাম্মদ ইউনুস আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আখতারুজ্জামান খোকন, বেড়া পৌর বিএনপির সাধারন সম্পাদক আকসেদ আলী, পৌর যুবদলের সদস্য সচিবসহ বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো