Sunday 30 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, বায়ুমান বেড়েছে ঢাকার

স্পেশাল করেসপন্ডে
৭ এপ্রিল ২০২৫ ১০:৪১ | আপডেট: ৭ এপ্রিল ২০২৫ ১১:৪৬

ছবি: সংগৃহীত

ঢাকা: বায়ুদূষণের শীর্ষে ভারতের রাজধানী দিল্লি। এদিকে টানা কয়েকদিনে তীব্র তাপপ্রবাহের পর বৃষ্টির কারণে দূষণের মাত্রা কমেছে ঢাকার। বৃষ্টি হওয়ায় ঢাকার বাতাসের মানেরও উন্নতি হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) সকাল ৯টা ২৭ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক এ তথ্য জানিয়েছে।

আইকিউএয়ার এয়ারের তথ্যানুযায়ী, বিশ্বের বায়ুদূষণ তালিকার শীর্ষে অবস্থান করা দিল্লির দূষণ স্কোর ২৫০ অর্থাৎ সেখানকার বাতাস খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা কাঠমান্ডুর স্কোর ২৪১, তৃতীয় স্থানে থাকা লাহোরের স্কোর ২৩০। আর ১৪ নম্বরে থাকা ঢাকার বায়ুদূষণ স্কোর ১০৮ অর্থাৎ এখানকার বাতাস মাঝারি বা ভালো মানের।

বিজ্ঞাপন

এ ছাড়া বায়ুদূষণের তালিকায় রয়েছে হ্যানয়, বেইজিং,হুয়াংহু, ইয়াঙ্গুন, ইজিপ্টের নাম। একই দেশের বিভিন্ন শহরের নামও রয়েছে তালিকায়।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

সারাবাংলা/জেআর/ইআ
বিজ্ঞাপন

আরো