Sunday 30 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রাম কেইপিজেড পরিদর্শন করলেন বিদেশি বিনিয়োগকারীরা

স্টাফ করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৫ ১৭:৪৪ | আপডেট: ৭ এপ্রিল ২০২৫ ১৭:৪৮

কেইপিজেড পরিদর্শনে বিদেশি বিনিয়োগকারীরা

চট্টগ্রাম ব্যুরো: চারদিন ব্যাপি শুরু হওয়া ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন-২০২৫’ এর প্রথমদিন চট্টগ্রামের কোরিয়ান ইপিজেড (কেইপিজেড) পরিদর্শন করেছেন বিদেশি বিনিয়োগকারীর প্রতিনিধিদল।

সোমবার (৭ এপ্রিল) সকালে আনোয়ারা উপজেলার কেইপিজেডে আসেন প্রতিনিধি দলটি।

এ সময় কোরিয়া, চীন, জাপান, অস্ট্রেলিয়া, ভারতসহ ৪০ দেশের ৬০ জন বিদেশি বিনিয়োগকারীর প্রতিনিধি ছিলেন। পরিদর্শনের সময় তারা বিভিন্ন কারখানার কার্যক্রম ও কাজের অগ্রগতির খোঁজ খবর নেন।

‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন-২০২৫’ এর প্রথম দিনে এ কর্মসূচি নিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। এই সম্মেলনের উদ্বোধন করা হবে বুধবার (৯ এপ্রিল)। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ওই দিন সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

বিজ্ঞাপন

এ দিকে সোমবার বিকেলে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের কথা রয়েছে প্রতিনিধি দলটির।

বিডার তথ্যনুযায়ী, বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন-২০২৫’ এ বিশ্বের প্রায় ৫০টি দেশের ৫৫০ জনের বেশি বিনিয়োগকারীর প্রতিনিধি অংশ নেবেন। চারদিনব্যাপি এ সম্মেলন শেষ হবে বৃহস্পতিবার (১০ এপ্রিল)।

সারাবাংলা/আইসি/এইচআই
বিজ্ঞাপন

আরো