Sunday 30 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

লাশ পোড়ানো মামলা: ৩ পুলিশ কর্মকর্তাকে আদালতে হাজিরের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২৫ ১৫:০৭ | আপডেট: ৮ এপ্রিল ২০২৫ ১৬:৩৭

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ছবি: সংগৃহীত

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক তিন পুলিশ কর্মকর্তাকে আগামী ১৫ এপ্রিল হাজিরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (৮ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

তিন পুলিশ কর্মকর্তা হলেন- ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাকি, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম ও সাবেক ডিবি পরিদর্শক মো. আরাফাত হোসেন।

বিজ্ঞাপন

ট্রাইব্যুনালে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন। এ সময় অন্য প্রসিকিউটররাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গণঅভ্যুত্থানে আশুলিয়ায় ছাত্র-জনতাকে হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় তদন্তে সাবেক এই তিন পুলিশ কর্মকর্তার সম্পৃক্ততা মিলেছে।

সারাবাংলা/আরএম/ইআ