Sunday 30 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রধান উপদেষ্টার সঙ্গে কোরিয়ার বিনিয়োগ প্রতিনিধিদলের বৈঠক

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২৫ ১৭:২২ | আপডেট: ৮ এপ্রিল ২০২৫ ১৯:৪৭

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন দ.কোরিয়ার বিনিয়োগকারীরা। ছবি: পিআইডি

ঢাকা: ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সাংয়ের নেতৃত্বে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীদের একটি প্রতিনিধিদল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন।

মঙ্গলবার (৮ এপ্রিল) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন উপলক্ষ্যে দক্ষিণ কোরিয়ার একাধিক বিনিয়োগকারী বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছেন। কিহাক সাং চট্টগ্রামে কোরিয়ান ইপিজেডের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশে এককভাবে তিনি সর্বোচ্চ বিদেশি বিনিয়োগকারী।

সারাবাংলা/পিটিএম