Monday 31 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নরসিংদীতে কিশোরী ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ এপ্রিল ২০২৫ ১৩:২৮

গ্রেফতার ধর্ষক নারায়ণ চন্দ্র পাল (৫০)।

নরসিংদী: নরসিংদীর শিবপুরে কিশোরী ধর্ষণ মামলার আসামী নারায়ণ চন্দ্র পালকে গ্রেফতার করেছে র‌্যাব ১১। শুক্রবার (১১ এপ্রিল) সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব ১১ এর নরসিংদী ক্যাম্পের কমান্ডার মেজর সাদমান ইবনে আলম।

এর আগে বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে কুমিল্লায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নারায়ণ চন্দ্র পাল (৫০) শিবপুর থানার কুন্দারপাড়া এলাকার কুমার বাড়ির মৃত সুভাষ চন্দ্র পালের ছেলে।

র‌্যাব জানায়, শিবপুরের কুন্দারপাড়া এলাকায় কিশোরীকে ধর্ষণের পর আসামি নারায়ণ চন্দ্র পাল পলাতক ছিলেন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কুমিল্লা জেলার বুড়িচং থানার কংশনগর পশ্চিম বাজার এলাকার স্বজনের বাড়ি হতে নারায়ণ চন্দ্র পালকে গ্রেফতার করা হয়। তাকে শিবপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে শিবপুরের কুন্দারপাড়া গ্রামে মহিলা মাদরাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ওই কিশোরী বাড়ির পাশে গাছ থেকে আম পাড়তে যায়। এ সময় একই এলাকার নারায়ণ চন্দ্র পাল (৫০) ওই কিশোরীর মুখ চেপে ধরে পাশের ধান খেতে নিয়ে ধর্ষণ করে। এ সময় কিশোরীর চাচী ঘটনা দেখে ফেললে নারায়ণ চন্দ্র পাল দৌড়ে পালিয়ে যায়। পরে কিশোরীর স্বজন ও স্থানীয়রা নারায়ণ পালের বাড়িঘর ভাংচুর করেন। পরে ভুক্তভোগী কিশোরীর বাবা থানায় মামলা করেন।

সারাবাংলা/এনজে