Tuesday 01 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এ মাসেই রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসবে ইসি

নাজনীন লাকী সিনিয়র করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৫ ১৬:২৮ | আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ২০:০৩

ঢাকা: চলতি মাসেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

‎সোমবার (২১ এপ্রিল) নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

‎জানা যায়, প্রতিবার জাতীয় নির্বাচনের আগে সব নিবন্ধিত রাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে সংলাপে বসে কমিশন।

‎এর আগে, গত বুধবার (১৬ এপ্রিল) আগারগাঁওয়ের নির্বাচন ভবনের নিজ দফতরে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছিলেন, ‎নতুন রাজনৈতিক দলের নিবন্ধন শেষ করে সবার সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন।

‎সেসময় তিনি আরো বলেছিলেন, আমরা যেহেতু সরকার ঘোষিত ডিসেম্বর থেকে আগামী বছরের জুন মাসের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। আমাদের হাতে সময় কম। তাই তিন মাসের মধ্যে এ কার্যক্রম সম্পন্ন করার কথা ভাবছি।

বিজ্ঞাপন

‎নির্বাচন কমিশনার আরো বলেন, আগামী আগস্ট-সেপ্টেম্বরে রাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে সংলাপ করবো। তবে আমরা এটিকে সংলাপ বলছি না। মতবিনিময় করবো। এক্ষেত্রে নতুন দলগুলোর নিবন্ধন কার্যক্রম যদি সম্পন্ন না হয়, তবে তারা তো সংলাপে অংশ নিতে পারবে না। আমরা চাই নতুন দল যারা নিবন্ধন পাবে তাদের নিয়েই সংলাপের আয়োজন করতে।

‎কারণ হিসেবে তিনি বলেন, শিডিউল ঘোষণা পূর্বে স্টেকহোল্ডারদের সাথে বসতে হবে। নতুন দল শর্তপূরণ করে আসার পরে, নতুন যারা হবে এবং পুরনো যারা আছে তাদের নিয়েই আমরা বসবো। নিবন্ধনের কাজ শেষ না করি, তাহলে নতুনদের তো কষ্ট থাকবে আমরা আসতে পারলাম না।”

‎‎এজন্যই দল নিবন্ধন শেষ করে অগাস্ট-সেপ্টেম্বর বা সম্ভব হলে আরও আগে মত বিনিময়ে কথা বলেছিলেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

‎ ‎সারাবাংলা/এনএল/আরএস
বিজ্ঞাপন

আরো

নাজনীন লাকী - আরো পড়ুন