Tuesday 01 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কক্সবাজারে অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষ, সাবেক ইউপি সদস্য নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৫ ২১:২১ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ০০:১৪

নিহত মোহাম্মদ মহিউদ্দিন ওরফে মহিউদ্দিন মুন্সি

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় যাত্রীবাহী অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে ৩ টার দিকে শহিদ এটিএম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কাশিয়ারবিল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ মহিউদ্দিন ওরফে মহিউদ্দিন মুন্সি (৬০ ) উখিয়ার রাজাপালং ইউনিয়নের উত্তর পুকুরিয়া এলাকার মৃত মকবুল আহমেদ এর ছেলে। তিনি রাজাপালং ইউপির ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

স্থানীয়দের বরাতে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন বলেন, বিকেলে উখিয়া স্টেশন থেকে সাবেক ইউপি সদস্য মোহাম্মদ মহিউদ্দিন মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কাশিয়ারবিল এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি দুমড়ে মুচড়ে গিয়ে ৪ জন আহত হয়।

বিজ্ঞাপন

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসক মহিউদ্দিন মুন্সিকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, নিহতের মরদেহ উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি হাইওয়ে পুলিশ জব্দ করেছে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

ইসির সঙ্গে জামায়াতের বৈঠক
১ সেপ্টেম্বর ২০২৬ ১২:২৯

আরো