Tuesday 01 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

২০১৫ সালে উপজেলা শিবির সভাপতিকে হত্যা, ১৩ জনের বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৫ ০০:১০ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ০০:১২

২০১৫ উপজেলা শিবিরের সভাপতিকে হত্যা করা হয়। ছবি: সংগৃহীত

কুমিল্লা: আওয়ামী লীগ সরকারের সময় ২০১৫ সালে বাড়ি থেকে ধরে নিয়ে চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রশিবিরের সভাপতি শাহাব উদ্দিন পাটোয়ারীকে (২৫) গুলি করে হত্যার ঘটনায় মামলা দায়ের করেছে তার বাবা।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে কুমিল্লা সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মাহাবুবুর রমানের আদালতে নিহত শাহাব উদ্দিনের বাবা মাওলানা জয়নাল আবেদীন এ মামলাটি দায়ের করেন। বুধবার (২৩ এপ্রিল) মামলাটির আদেশের দিন ধার্য করা হয়েছে।

এ ঘটনায় তৎকালীন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার চক্রবর্তী, আইনশৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক ব্যক্তিসহ ১৩ জনকে আসামি করে এই মামলা দায়ের করা হয়।

বিজ্ঞাপন

বাদী পক্ষের আইনজীবী কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন মামলা বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় আসামিরা হলেন- তৎকালীন চৌদ্দগ্রাম থানার ওসি উত্তম কুমার চক্রবর্তী, তৎকালীন চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আবদুল্লাহ আল মাহফুজ, উপপরিদর্শক (এসআই) নূরুজ্জামান হাওলাদার, উপপরিদর্শক (এসআই) ইব্রাহীম, তৎকালীন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) শাহ কামাল, মো. শহিদ, কনস্টেবল মু. নূর হোসেন, মহসিন মিয়া, আবু নাছের, শশাংক চাকমা, তৎকালীন কুমিল্লা জেলা পুলিশের এস.এ.এফ শাখার সদস্য মু.শরিফুল ইসলাম, মো. মোতাহের হোসেন ও আনসার সদস্য মুরাদ হোসেন।

এ ছাড়াও মামলার এজহারে তৎকালীন আওয়ামী লীগ সরকারের রেলমন্ত্রী মুজিবুল হক, চৌদ্দগ্রামের পৌরসভার সবেক মেয়র মিজানুর রহমান, তৎকালীন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ ও কুমিল্লা জেলা পুলিশ সুপার (এসপি) টুটুল চক্রবর্তীকে অভিযুক্ত করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি বিকেলে চৌদ্দগ্রাম পৌরসভার চান্দিশকরা তার বাড়ি থেকে সাদা পোশাকধারী পুলিশ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। পরদিন ৬ ফেব্রুয়ারি ভোর ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন উপজেলার সামুকশার এলাকায় তাকে গুলি করে হত্যার পর সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

ইসির সঙ্গে জামায়াতের বৈঠক
১ সেপ্টেম্বর ২০২৬ ১২:২৯

আরো