Tuesday 01 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘ইসলামের বিরুদ্ধে কোনো আইন বাংলাদেশের মানুষ মেনে নিবে না’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ এপ্রিল ২০২৫ ২০:৪৪ | আপডেট: ২৫ এপ্রিল ২০২৫ ২০:৫০

জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত সমাবেশ।

কুষ্টিয়া: ‘এই বাংলাদেশে কোরআনের সরাসরি বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, ইসলামের ঐতিহ্য ও সাংস্কৃতির বিরুদ্ধে সে নারী অধিকার হোক অথবা পুরুষ অধিকার হোক এ রকম আইন বাংলাদেশের মানুষ মেনে নিবে না। আমরা আপনাদের ডিস্টার্ব করবো না’- কুষ্টিয়ায় জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য সমাবেশে এমন মন্তব্য করেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমির মওলানা আবুল হাশেম।

শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে শহরের পাবলিক লাইব্রেরি মাঠে শহর জামায়াতে ইসলামীর আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় জেলা আমির আরও বলেন, ‘জামায়াত এমন এক সমাজ প্রতিষ্ঠার জন্য আপোষহীন যে সমাজে জনগণ হবেন চরিত্রবান ও সমাজ হবে ইনসাফপূর্ণ। কুরআন-সুন্নাহ’র পরিপন্থি যেগুলো সেগুলোর বিরোধীতা করছি। তাই এই সরকারকে বলবো ওই কমিশনের রিপোর্ট থেকে এই গুলো ডিলিট করুন।’

বিজ্ঞাপন

অনুষ্ঠানে শহর জামায়াতের আমির এনামুল হকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় সূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দারসহ অন্যান্যরা। এ সময় দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেয়।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

পুলিশের শীর্ষ ৬ কর্মকর্তার রদবদল
১ সেপ্টেম্বর ২০২৬ ২১:৩৬

আরো