Wednesday 02 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিচারপতি খায়রুলকে গ্রেফতারের দাবিতে আইনজীবীদের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২৫ ১৭:৩৮ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ১৯:১৯

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ।

ঢাকা: সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেফতারের দাবিতে সুপ্রিম কোর্টে বিক্ষোভ-সমাবেশ করেছেন আইনজীবীরা।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে এ কর্মসূচি পালন করেন তারা।

সমাবেশে দেশের সাবেক এই বিচারপতিকে অবিলম্বে গ্রেফতার ও বিচারের মুখোমুখি করতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানান বক্তারা।

আইনজীবী নেতারা বলেন, খায়রুল হকের কঠোর বিচার নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে যেন তার মতো কোনো বিচারপতি তৈরি না হয়। তার বিচারের দাবিতে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবো আমরা। এছাড়া এখনো দেশের উচ্চ ও অধস্তন আদালতে দলবাজ-ফ্যাসিবাদের দোসর বিচারকরা বহাল রয়েছেন। তাদেরও অবিলম্বে অপসারণ করতে হবে।

বিজ্ঞাপন

সমাবেশে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জয়নুল আবেদীন, মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, যুগ্ম সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, ফোরামের সুপ্রিম কোর্ট শাখার আহ্বায়ক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদলসহ আরও অনেকে।

সারাবাংলা/আরএম/এমপি