Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইংল্যান্ড সিরিজের জন্য যুব দল ঘোষণা

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২৫ ১১:১১

আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে ইংল্যান্ডে গিয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এই সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইংল্যান্ড সিরিজের বিপক্ষে সম্ভাব্য সেরা দলটাই ঘোষণা করা হয়েছে।

সম্প্রতি বেশ ব্যস্ততার মধ্য দিয়ে যেতে হচ্ছে যুব দলকে। কিছুদিন আগে জিম্বাবুয়েতে গিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলেছে যুবারা। সিরিজের তৃতীয় দল ছিল দক্ষিণ আফ্রিকা। এবার যেতে হচ্ছে ইংল্যান্ডে।

ইংল্যান্ড সফরের জন্য গেল সপ্তাহ থেকে অনুশীলন চালিয়ে যাচ্ছেন অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা। ইংলিশ যুব দলের বিপক্ষে আগামী ৫ সেপ্টেম্বর পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে। সিরিজের পরবর্তী ম্যাচগুলো যথাক্রমে- ৭, ১০, ১২ এবং ১৪ সেপ্টেম্বর।

বিজ্ঞাপন

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল:

জাওয়াদ আবরার, আজিজুল হাকিম তামিম, সামিউন বসির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, স্বাধীন ইসলাম, মোহাম্মদ আব্দুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী অলিন, সানজিদ মজুমদার, রিফাত বেগ, শাহরিয়ার আল আমিন, সাদ ইসলাম রাজিন, ফারহান শাহরিয়ার।

স্ট্যান্ড বাই: আহমেদ শাহরিয়ার, ফারজান আহমেদ আলিফ, শাহরিয়াল আজমীর, রাফি উজ্জামান রাফি, মোহাম্মদ সবুজ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর