Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রিমিয়ার লিগের ১২ দল চূড়ান্ত, দলবদলের তারিখ ঘোষণা

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২৬ ১৯:৪৮ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ২১:৩৮

নানান জল্পনা-কল্পনা আর অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে আলোর মুখ দেখল ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন এ্যাডহক কমিটি দায়িত্ব নেওয়ার পরপরই ডিপিএল শুরুর দিনক্ষণ চূড়ান্ত হলো।

সোমবার (১৩ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে ডিপিএলের চূড়ান্ত দলগুলোর নাম প্রকাশ ও দলবদলের তারিখ ঘোষণা করেছে বিসিবি। আগামী শনিবার ও রোববার অনুষ্ঠিত হবে প্রিমিয়ার লিগের দলবদল। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) কার্যালয়ে সকাল ১১টা থেকে শুরু হবে দলবদল।

এবারের লিগে অংশ নিবে মোট ১২টি দল। ১২টি দল হলো– আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, গাজী গ্রুপ ক্রিকেটার্স, লিজেন্ডস অব রূপগঞ্জ, গুলশান ক্রিকেট ক্লাব, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, বসুন্ধরা স্ট্রাইকার্স (ধানমন্ডি স্পোর্টস ক্লাব), রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, সিটি ক্লাব ও ঢাকা লেপার্ডস।

বিজ্ঞাপন

ঢাকা প্রিমিয়ার লিগে অনেকদিন ধরেই অচলাবস্থা ছিল। আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডের সঙ্গে দ্বন্দ্বের কারণে লিগ খেলতে রাজি হচ্ছিল না দেশের শীর্ষস্থানীয় বেশ কয়েকটি ক্লাব। যাতে লিগ স্থবির হয়ে পড়েছিল। আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড বিলুপ্ত হওয়ার পর নতুন বোর্ড গঠন হয়েছে তামিম ইকবালের নেতৃত্বে। তামিমের বোর্ড দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রিমিয়ার লিগ নিয়ে ইতিবাচক বার্তা শোনা যাচ্ছে।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর