Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যে কারণে শেষ মুহূর্তে ছিটকে গেলেন মোস্তাফিজ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২৬ ১১:৩০ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ১৪:২৮

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়ার আগ মুহূর্তে ছিটকে গেছেন তারকা পেসার মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজের খেলার সবধরনের প্রস্তুতিই ছিল। পিএসএল ছেড়ে দেশে উড়ে এসেছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতেই। প্রস্তুতিও নিয়েছিলেন পুরোদমে। কিন্তু শেষ মুহূর্তের বিড়ম্বনায় ম্যাচ খেলতে মাঠে নামা হয়নি কাটার মাস্টারের।

টসের আগ মুহূর্তে ওয়ার্ম আপের সময় হাঁটুতে অস্বস্তিবোধ করেন মোস্তাফিজ। ফলে তাকে মাঠে নামিয়ে দেওয়ার ঝুঁকি নেয়নি বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট।

বাংলাদেশ দলের অপারেশন্স ম্যানেজার নাফিস ইকবাল জানিয়েছেন, ওয়ার্ম আপের সময় মোস্তাফিজ ডান হাঁটুতে অস্বস্তিবোধ করায় টসের আগে তাঁকে একাদশ থেকে বাদ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মোস্তাফিজের বদলে একাদশে ডাকা হয়েছে পিএসএলে দারুণ বোলিং করে আসা অপর পেসার শরিফু ইসলামকে। এছাড়া বাংলাদেশ একাদশে আজ তেমন পরিবর্তন নেই।

মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে নিয়মিত দলটাই নেমেছে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলতে। মোস্তাফিজের অনুপস্থিতিতে একাদশে পেসার তিনজন- শরিফুলের সঙ্গে তাসকিন আহমেদ ও নাহিদ রানা। লেগস্পিনার রিশাদ হোসেনের সঙ্গে একাদশে অপর স্পিনার মেহেদী হাসান মিরাজ।

ব্যাটিংয়ে ওপেনিং পজিশনে সাইফ হাসানের সঙ্গে তানজিদ তামিম। এরপর নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন ধ্রুব।

বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

নিউজিল্যান্ড একাদশ: উইল ইয়াং, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটকিপার), হেনরি নিকোলস, নিক কেলি, মুহাম্মদ আব্বাস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, জেডেন লেনক্স ও উইলিয়াম ও’রুর্কি।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর