Thursday 23 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চোটে দ্য হান্ড্রেড থেকেও ছিটকে গেলেন মুস্তাফিজ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২৬ ২৩:২৬ | আপডেট: ২৪ জুলাই ২০২৬ ০০:৫৮

ইনজুরির কারণে জিম্বাবুয়ে সফর অসমাপ্ত রেখে দেশে ফিরতে হয়েছিল মুস্তাফিজুর রহমানকে। সেই চোটই এবার কেড়ে নিল আরেকটি বড় সুযোগ। বাংলাদেশের বাঁহাতি এই পেসার ইংল্যান্ডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হান্ড্রেড-এর এবারের আসরে আর খেলতে পারছেন না।

টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা ছিল বার্মিংহ্যাম ফিনিক্সের হয়ে। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে দ্য হান্ড্রেডে খেলার অপেক্ষায় ছিলেন মুস্তাফিজ। তবে শেষ পর্যন্ত ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় টুর্নামেন্টে খেলা হচ্ছে না তার। জিম্বাবুয়ে সিরিজে গত ৬ জুলাই বোলিং করার সময় ডান হ্যামস্ট্রিংয়ে চোট পান মুস্তাফিজ। পরবর্তীতে তার হাঁটুতেও সমস্যার কথা জানা যায়।

বিজ্ঞাপন

শুরুতে বার্মিংহ্যাম ফিনিক্স জানিয়েছিল, মুস্তাফিজ ইংল্যান্ডে পৌঁছানোর পর তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পরে সিদ্ধান্ত পরিবর্তন করে বাংলাদেশেই তার ফিটনেস পরীক্ষার ব্যবস্থা করা হয়। তাতে নিশ্চিত হয়েছে, এবারের আসরে তিনি খেলতে পারবেন না।

মুস্তাফিজের অনুপস্থিতি বার্মিংহ্যাম ফিনিক্সের বোলিং আক্রমণে বড় ধাক্কা। তার পরিবর্তে কাকে দলে নেওয়া হবে, সে বিষয়ে এখনো কোনো ঘোষণা দেয়নি ফ্র্যাঞ্চাইজিটি।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর