Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা, চমক সাকলাইন

স্পোর্টস করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৬ ২১:৪১ | আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ০৪:১৫

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত ১৫ সদস্যের দলে অভিজ্ঞ দুই পেসার মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাদের অনুপস্থিতিতে দলে সবচেয়ে বড় চমক হিসেবে জায়গা পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন।

বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, টানা ব্যস্ত সূচির কারণে মোস্তাফিজ ও তাসকিনের পাশাপাশি তরুণ পেসার নাহিদ রানাকেও প্রথম দুই ম্যাচে বিশ্রামে রাখা হয়েছে। ফলে পেস আক্রমণে নতুন মুখ হিসেবে সুযোগ পাচ্ছেন সাকলাইন।

ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে নির্বাচকদের নজরে আসেন সাকলাইন। কার্যকর বোলিংয়ের পাশাপাশি শেষদিকে ব্যাট হাতে অবদান রাখার সক্ষমতাও তাকে এগিয়ে রেখেছে। একই সঙ্গে দলে জায়গা পেয়েছেন আরেক তরুণ পেসার রিপন মন্ডল। গত বিপিএলে ডেথ ওভারে দারুণ বোলিং করে নজর কেড়েছিলেন ২৩ বছর বয়সী রিপন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। সিরিজের প্রথম দুই ম্যাচ হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে। বাকি টি-টোয়েন্টিটি হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

প্রথম দুই টি-টুয়েন্টির বাংলাদেশ দল: লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান (সহ-অধিনায়ক), শামীম হোসেন পাটোয়ারী, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, সাইফউদ্দিন ও আব্দুল গাফফার সাকলাইন।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর