Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিসিবির নির্বাচন: সর্বোচ্চ ভোট পেলেন তামিম

স্পোর্টস করেসপন্ডেন্ট
৭ জুন ২০২৬ ১৮:১৭ | আপডেট: ৭ জুন ২০২৬ ২২:২৭

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্যদের নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। আনঅফিসিয়ালি ফলাফলে জানা যাচ্ছে, সর্বোচ্চ ভোট পেয়েছেন বিসিবির বর্তমান এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক।

বিসিবির নির্বাচনে ক্যাটাগরি-২ থেকে ১২ জনের বিপরীতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেছেন ১৬ জন। তাদের মধ্যে প্রত্যাশিতরাই নির্বাচিত হয়েছেন।

আনঅফিসিয়াল ফলাফল মতে, তামিম ইকবাল পেয়েছেন ৭৩ ভোট। এছাড়া সায়েদ ইব্রাহিম ৭২ ভোট, ইশরাফিল খসরু ৭২ ভোট, মাসুদুজ্জামান ৭০ ভোট, ফয়সাল ইয়াসির ৬৮ ভোট, ফাহিম সিনহা ৬৬ ভোট, শানিয়ান তানিম ৬৬ ভোট, সাকিব আহমেদ ৬৫ ভোট, আসিফ রব্বানি ৬৪ ভোট, মির্জা ইয়াসির ৬৩ ভোট, রফিকুল ইসলাম ৫৩ ভোট, ও ড. শামিম ৪১ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন

হেরে যাওয়া ৪ প্রার্থী বোরহানুল পাপ্পু পেয়েছেন ৪০ ভোট, আমজাদ হোসেন ৩২, ফয়জুর মিতু ২৩ ও মেজর ইমরোজ আহমেদ ২০টি ভোট পেয়েছেন।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর