Friday 10 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশকে জরিমানা করল আইসিসি

স্পোর্টস করেসপন্ডেন্ট
১০ জুলাই ২০২৬ ২২:০৫

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারার হতাশা কাটতে না কাটতেই নতুন ধাক্কা খেল বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে মন্থর ওভার-রেটের দায়ে পুরো দলকে জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত সিরিজ নির্ধারণী ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে বোলিং ইনিংস শেষ করতে পারেনি বাংলাদেশ। নির্ধারিত সময়ের তুলনায় দুই ওভার পিছিয়ে থাকায় দলের প্রত্যেক খেলোয়াড়ের ম্যাচ ফির ১০ শতাংশ কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

ম্যাচ শেষে শাস্তির ঘোষণা দেন আইসিসির ম্যাচ রেফারি প্যানেলের সদস্য ডেভিড গিলবার্ট। আইসিসির আচরণবিধি অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে ব্যর্থ হলে পিছিয়ে থাকা প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়। সেই নিয়ম অনুযায়ী দুই ওভার পিছিয়ে থাকায় বাংলাদেশ দলকে ১০ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ অভিযোগ স্বীকার করে নেওয়ায় এ বিষয়ে আর কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

এই সফরে বাংলাদেশের মাঠের পারফরম্যান্সও হতাশজনক। সিরিজ নির্ধারণী দ্বিতীয় ওয়ানডেতে ১৩ রানে হেরে ২-০ ব্যবধানে সিরিজ খোয়ায় সফরকারীরা। এর আগে প্রথম ম্যাচেও মাত্র ১৪১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৫ রানে হেরেছে সফরকারীরা। একমাত্র টেস্টেও ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর