Monday 17 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আইসিসির মাসসেরা ক্রিকেটার হলেন নাহিদ রানা

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৬ ১৬:৪৯ | আপডেট: ১৪ মে ২০২৬ ১৮:৪০

সময়টা এখন বাংলাদেশ ক্রিকেটের নতুন পেস সেনসেশন নাহিদ রানারা। বল হাতে গতির ঝড় তুলে একের পর এক অর্জনে নিজের নাম লিখে নিচ্ছেন নাহিদ। এবার পেলেন আন্তর্জাতিক স্বীকৃতি। নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন এই তরুণ টাইগার পেসার।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এপ্রিল ২০২৬ মাসের ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বিজয়ীর নাম ঘোষণা করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেখানে ওমানের জাতিন্দর সিং এবং সংযুক্ত আরব আমিরাতের অজয় কুমারকে পেছনে ফেলে সেরার মুকুট জেতেন নাহিদ রানা।

বিজ্ঞাপন

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অসাধারণ বোলিং করেন নাহিদ। পুরো সিরিজে ৮ উইকেট নিয়ে বাংলাদেশের সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, হয়েছিলেন সিরিজসেরাও। তার দুর্দান্ত পারফরম্যান্সে কিউইদের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জেতে বাংলাদেশ। অসাধারণ এই পারফরম্যান্সের কারণেই মাসসেরা নির্বাচিত হলেন নাহিদ।

ক্যারিয়ারে প্রথমবারের মতো এই পুরস্কার জয়ের পর নাহিদ বলেন, ‘নিউজিল্যান্ডের মতো বিশ্বমানের দলের বিপক্ষে ভালো খেলে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হওয়া দারুণ অনুভূতি। দেশের মাটিতে এমন পারফরম্যান্স করায় সিরিজটা আরও বিশেষ হয়ে থাকবে।’ তিনি আরও বলেন, ‘সতীর্থদের সমর্থন ও বিশ্বাসের জন্য আমি কৃতজ্ঞ। ভবিষ্যতেও দলের জয়ে অবদান রাখতে চাই।’

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাত্র ৩২ রান দিয়ে তুলে নেন ৫ উইকেট। পাওয়ারপ্লেতেই দুই ওপেনারকে ফিরিয়ে চাপ তৈরি করেন তিনি। পরে আরও তিন উইকেট নিয়ে কিউইদের গুটিয়ে দেন ১৯৮ রানে। চট্টগ্রামে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতেও দারুণ ধারাবাহিকতা দেখান নাহিদ। সেই ম্যাচে ২ উইকেট নিয়ে দলের জয়ে দারুণ অবদান রাখেন।

পুরো সিরিজে নাহিদের ৮ উইকেট এসেছে ১৬.৭৫ গড়ে। তার ইকোনমি রেট ছিল মাত্র ৪.৪৬। গতি, নিয়ন্ত্রণ ও আক্রমণাত্মক বোলিংয়ের সমন্বয়ে প্রতিপক্ষ ব্যাটারদের ওপর আধিপত্য বিস্তার করেন এই ডানহাতি পেসার।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আজও ঢাকার বাতাস মাঝারি
১৭ আগস্ট ২০২৬ ১৩:১৫

আরো

সম্পর্কিত খবর