Wednesday 22 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চ্যাম্পিয়ন হওয়ায় স্পেনকে অভিনন্দন জানা‌ল বাংলাদেশ দূতাবাস

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২৬ ১৫:৫৭

বিশ্বকাপজয়ী দল স্পেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬ জয়ে স্পেনকে অভিনন্দন জানিয়েছে মাদ্রিদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

সোমবার (২০ জুন) বাংলাদেশ দূতাবাসের এক বার্তায় বলা হয়, ‘স্পেনের ঐতিহাসিক সাফল্যে দেশটির জনগণ ও ফুটবল দলকে শুভেচ্ছা। স্পেনের এই অসাধারণ অর্জন দলটির প্রতিভা, কঠোর পরিশ্রম, দৃঢ় সংকল্প ও স্পিরিটের প্রমাণ। এই জয় বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীর জন্য আনন্দ ও গর্বের মুহূর্ত সৃষ্টি করেছে।’

বার্তায় আরও বলা হয়, বাংলাদেশ ও স্পেনের সম্পর্ক বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।

স্পেনের এই স্মরণীয় বিজয় উদযাপনের পাশাপাশি দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যাশাও ব্যক্ত করেছে দূতাবাস। পাশাপা‌শি স্পেনের জন্য ভবিষ্যতে আরও সাফল্য ও গৌরবময় অর্জন কামনা করা হয়।

বিজ্ঞাপন

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারিয়ে শিরোপা জেতে স্পেন। এ‌ নি‌য়ে স্পেন দ্বিতীয়বার বিশ্বকাপ জিতল।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর