Sunday 26 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এশিয়ান গেমসে সরাসরি নকআউট পর্বে খেলবে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২৬ ১৬:০৯

২০২৬ এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেট ইভেন্টে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে বাংলাদেশ। আইসিসির সর্বশেষ র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা প্রথম রাউন্ড এড়িয়ে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে, আর বাকি ছয়টি দল প্রথম রাউন্ড পেরিয়ে নকআউট পর্বে আসবে।

বুধবার (২৩ জুলাই) পুরুষ ও নারী ক্রিকেট ইভেন্টের ড্র অনুষ্ঠিত হয়। ড্র অনুযায়ী, পুরুষদের বিভাগে অংশ নিচ্ছে মোট ১০টি দল। এর মধ্যে চারটি দল সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে, আর বাকি ছয়টি দল প্রথম রাউন্ড পেরিয়ে শেষ আটে জায়গা করে নেওয়ার লড়াইয়ে নামবে।

প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপে রয়েছে আফগানিস্তান, জাপান ও নেপাল। অন্যদিকে ‘বি’ গ্রুপে খেলবে হংকং, মালয়েশিয়া ও ওমান। দুই গ্রুপ থেকে শীর্ষ দুটি দল কোয়ার্টার ফাইনালে উঠে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার প্রতিপক্ষ হবে। সব ম্যাচই অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সংস্করণে।

বিজ্ঞাপন

আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হবে পুরুষদের ক্রিকেট প্রতিযোগিতা।

এদিকে, নারী ক্রিকেট ইভেন্টে অংশ নিচ্ছে আটটি দল। ফলে তাদের প্রতিযোগিতা শুরু হবে সরাসরি কোয়ার্টার ফাইনাল দিয়ে। ১৭ থেকে ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য এই আসরে ভারতের প্রতিপক্ষ জাপান, বাংলাদেশের প্রতিপক্ষ চীন, শ্রীলঙ্কা খেলবে মালয়েশিয়ার বিপক্ষে এবং পাকিস্তানের প্রতিপক্ষ থাইল্যান্ড।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর