Monday 27 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় অধিকাংশ প্রার্থী অকৃতকার্য, ফের আবেদন আহ্বান

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৬ জুলাই ২০২৬ ১২:২০

জেলা পর্যায়ে কোচ নিয়োগে প্রত্যাশিত সংখ্যক যোগ্য প্রার্থী না পাওয়ায় নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার পর দেখা গেছে, আবেদনকারীদের বড় একটি অংশ নির্ধারিত মানদণ্ডে উত্তীর্ণ হতে পারেননি।

বিসিবি সূত্রে জানা গেছে, জেলা পর্যায়ের ৫৯টি এবং ঢাকা মহানগরের দুটি কোচিং পদের বিপরীতে মোট ২১৮ জন আবেদন করেছিলেন। গত ২৩ জুলাই লিখিত এবং ২৪ জুলাই ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার ফলাফলে ১৭০ জনের বেশি প্রার্থী লিখিত ও ব্যবহারিক ধাপে অকৃতকার্য হন।

৬১টি পদের বিপরীতে প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছেন মাত্র ৩৯ জন। তবে এই তালিকাও চূড়ান্ত নয়। বিসিবি তাদের শিক্ষাগত ও কারিগরি যোগ্যতাসহ নির্ধারিত শর্তগুলো যাচাই করছে। যাচাই-বাছাইয়ে কয়েকজনের যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠায় তাদের চূড়ান্ত নিয়োগ অনিশ্চিত হয়ে পড়েছে।

বিজ্ঞাপন

যোগ্য প্রার্থীর সংকট কাটাতে বিসিবি ইতোমধ্যে নতুন করে কোচ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহীরা আগামী ৩০ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।

বিসিবির এই নিয়োগ প্রক্রিয়া জেলা পর্যায়ে দক্ষ ও মানসম্মত কোচ নিয়োগের ওপর বোর্ডের গুরুত্বকেই তুলে ধরছে। তবে প্রথম দফার পরীক্ষায় বিপুলসংখ্যক প্রার্থীর ব্যর্থতা দেশের তৃণমূল পর্যায়ের কোচিং সক্ষমতা নিয়েও নতুন করে প্রশ্ন তুলেছে।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর