Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৫-০ ব্যবধানে জয়, তবু সন্তুষ্ট নন বার্সেলোনা কোচ

স্পোর্টস করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪৮ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৫০

ভ্যালেন্সিয়ার বিপক্ষে বড় জয় পেয়েও আত্মতুষ্টিতে ভুগতে রাজি নন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। রোববার মেস্তায়ায় লা লিগার ম্যাচে স্বাগতিকদের ৫-০ গোলে উড়িয়ে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে বার্সেলোনা। তবে ম্যাচে আরও উন্নতির সুযোগ দেখছেন জার্মান কোচ।

বার্সার হয়ে জোড়া গোল করেন লামিন ইয়ামাল। এছাড়া ফারমিন লোপেজ, রাফিনিয়া ও পেদ্রি একটি করে গোল করেন। ম্যাচের ষষ্ঠ মিনিটেই ইয়ামালের গোলে এগিয়ে যায় বার্সা। ২২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফারমিন। দ্বিতীয়ার্ধে রাফিনিয়া ও পেদ্রির গোলে জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়। ৮৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ৫-০ ব্যবধানের জয় পূর্ণ করেন ইয়ামাল।

বিজ্ঞাপন

এই জয়ে চার ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষস্থান আরও শক্ত করেছে বার্সেলোনা। অন্যদিকে রিয়াল মাদ্রিদ রিয়াল বেতিসের কাছে হেরে যাওয়ায় দুই দলের ব্যবধানও বেড়েছে।

বড় জয় পেলেও ম্যাচের পর ফ্লিকের নজর ছিল উন্নতির জায়গাগুলোতে। আরও বেশি পাস দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখার ওপর জোর দিয়েছেন তিনি।

ফ্লিক বলেন, ‘৫-০ জয়ের পর এসব বলা দরকার কি না জানি না, তবে আমরা সব সময়ই আরও ভালো করতে পারি। আরও বেশি পাস দিয়ে ম্যাচটা কীভাবে আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করা যায়, সেটা নিয়ে আমাদের চেষ্টা করতে হবে।’

তবে দলের পারফরম্যান্সে সন্তুষ্টির কথাও জানিয়েছেন বার্সা কোচ। তাঁর মতে, অনুশীলনে যে ধরনের ফুটবল নিয়ে কাজ করা হয়, ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠেও সেটির প্রতিফলন দেখা গেছে। ‘প্রায় নিখুঁত একটি ম্যাচ ছিল,’ বলেছেন কোচ।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর