Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিদেশি ইন্টারনেট সেবার মূল্য পরিশোধের নীতিমালা শিথিল

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২৫ ১৯:১০

ঢাকা: বিদেশি প্রতিষ্ঠান থেকে ইন্টারনেট ব্যান্ডউইথ সেবার মূল্য পরিশোধের নীতিমালা শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এ মূল্য পরিশোধে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নি‌তে হ‌বে না। নির্দিষ্ট শর্ত পরিপালন সাপেক্ষে ব্যাংকগুলো নিজেরই সরাসরি এ অর্থ পাঠাতে পারবে। একই সঙ্গে বিদেশি ঠিকাদারের অনুকূলে পারফরম্যান্স গ্যারান্টি ইস্যুর বিষয়টিও ব্যাংকের ওপর ছেড়ে দেওয়া হয়েছে।

রোববার (৩১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক বিনিময় নীতি বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, ব্যান্ডউইথ সেবা কেনার জন্য বিদেশে অর্থ পাঠাতে হলে উপযুক্ত কর্তৃপক্ষের লাইসেন্স, বিদেশি পক্ষের সঙ্গে সম্পাদিত চুক্তির কপি, বিটিআরসি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন, কর কর্তৃপক্ষের সনদ, ইনভয়েস এবং অর্থ পরিশোধের স্বপক্ষে নিরীক্ষিত হিসাব বিবরণী ব্যাংকে জমা দিতে হবে। এসব কাগজপত্র যাচাই করে ব্যাংকগুলো নিজেরাই অর্থ পাঠাবে। লেনদেন-সংক্রান্ত সব নথি ব্যাংকে সংরক্ষণ করতে হবে এবং বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে চাইলে তা দেখাতে হবে। পাশাপাশি মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ-সংক্রান্ত নীতিমালা কঠোরভাবে মানতে হবে।

বিজ্ঞাপন

একই সার্কুলারে বিদেশি আমদানিকারক বা ঠিকাদারের অনুকূলে পারফরম্যান্স বন্ড কিংবা গ্যারান্টি ইস্যুর সাধারণ অনুমোদনও দেওয়া হয়েছে। ফলে বাংলাদেশ ব্যাংকের আলাদা অনুমোদন ছাড়াই স্থানীয় রপ্তানিকারক ও সাব-কন্ট্রাক্টরদের জন্য ব্যাংকগুলো গ্যারান্টি দিতে পারবে।

বৈদেশিক বিনিময় নীতি বিভাগ জানায়, তবে ভুল বা অতিরিক্ত রেমিট্যান্স হলে প্রেরিত অর্থ দ্রুত ফেরত আনার বিষয়ে আবেদনকারী সংস্থার কাছ থেকে অঙ্গীকারনামা নিতে হবে।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর