Tuesday 29 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নাতনিকে মাদরাসায় দিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল দাদির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৫৭ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৭:২২

দুর্ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়।

ফরিদপুর: ফরিদপুরের সালথায় নাতনিকে মাদরাসায় পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় আমিরন বেগম (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমিরন বেগম পার্শ্ববর্তী সোনাপুর ইউনিয়নের রায়েরচর গ্রামের মৃত হালিম সরদারের স্ত্রী।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো আমিরন বেগম তার নাতনিকে পাশের ফুলবাড়িয়া মাদরাসায় এগিয়ে দিয়ে বাড়ি ফিরছিলেন। পথে ফুলবাড়িয়া বাজার পৌঁছালে অপরদিক থেকে আসা দ্রুত গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান আমিরন বেগম। খবর পেয়ে সালথা থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বিজ্ঞাপন

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো আতাউর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর