Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুমিল্লায় র‌্যাবের অভিযানে অস্ত্র-মাদকসহ ২ সন্ত্রাসী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২৫ ১৩:৫৪ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫ ২০:২২

প্রতীকী ছবি

কুমিল্লা: কুমিল্লা শহরের কোতয়ালী মডেল থানার ভাটকেশ্বর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র, গুলি, ইয়াবা ও বিদেশি বিয়ারসহ দুইজন অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১, সিপিসি-২)।

র‌্যাব জানায়েছি, সোমবার (১৩ অক্টোবর) রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, ইয়াবা ও বিয়ার উদ্ধার করা হয়। এ সময় একাধিক মামলার এজাহারনামীয় ও ওয়ারেন্টভুক্ত আসামি মো. রিয়াদ হোসেন (২৯) এবং তার সহযোগী মো. মামুন মিয়া (২৯)-কে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

এছাড়া পৃথক আরেক অভিযানে র‌্যাব ৮৫ বোতল স্কাফ ও ৫ কেজি গাঁজা উদ্ধার করে।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারদের রিয়াদ হোসেন কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভাটকেশ্বর গ্রামের মো. জসিমের ছেলে। তিনি একাধিক মামলার আসামি এবং পাশ্ববর্তী দেশ ভারত থেকে অস্ত্র ও মাদক এনে কুমিল্লার বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। তার দখলে থাকা অস্ত্র ব্যবহার করে তিনি দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, ডাকাতি ও ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

অপর গ্রেফতার মামুন মিয়া কুমিল্লার কার্তিকপুর গ্রামের বাসিন্দা ও বাবার নাম মঞ্জিল মিয়া। তিনি রিয়াদের সহযোগী হিসেবে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সহায়তা করতেন বলে র‌্যাব জানিয়েছে।

র‌্যাব-১১ জানায়, অস্ত্র ও মাদকবিরোধী অভিযানের ধারাবাহিক অংশ হিসেবে এ বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

র‌্যাব-১১-এর পক্ষ থেকে জানানো হয়েছে, অস্ত্র ও মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর