Friday 28 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুড়িগ্রামে ‘ক্যাসিনো সম্রাট’ শিপন আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২৬ ০৯:৫৩

আটক মাদক কারবারি শিপন রহমান।

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সুপারি ব্যবসায়ীর ছদ্মবেশে পরিচালিত বিশেষ অভিযানে অনলাইন ক্যাসিনো ডিলার ও মাদক কারবারি শিপন রহমান (৩৩) আটক হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার দেওয়ানের খামার ও বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় তার তিন সহযোগীকেও আটক করা হয়।

সহযোগী তিনজন হলেন, শাকিল বাবু (১৯), হাসিবুল ইসলাম (৩২) ও শাকিল আহম্মেদ (১৬)। শিপনসহ বাকিরা সবাই ভূরুঙ্গামারী উপজেলার দেওয়ানের খামার এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, দেওয়ানের খামারের বিস্তীর্ণ ধানখেত ও সুপারিবাগানকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে একটি চক্র ইয়াবা সেবন ও কেনাবেচা করে আসছিল। চারদিকে খোলা মাঠ থাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা প্রায়ই পালিয়ে যেত। এ কারণে সুপারি ব্যবসায়ীর ছদ্মবেশে কৌশলে অভিযান চালানো হয়।

বিজ্ঞাপন

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে একটি দল প্রথমে তিনজনকে ইয়াবা সেবনের সময় আটক করেন। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শিপনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এবং ৬০ পিস ইয়াবা, একটি স্মার্টফোন ও নগদ ৮৩ হাজার টাকা জব্দ করা হয়।

সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, শিপন রহমান দীর্ঘদিন ধরে আমাদের নজরদারিতে ছিলেন। উপজেলার মাদক ও অনলাইন জুয়া, অন্যান্য ক্যাসিনো ব্যবসায়ীদের বিরুদ্ধেও ধারাবাহিক অভিযান চলবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর