Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নির্বাচন কমিশনে বিদেশি পর্যবেক্ষক দলের বৈঠক

স্টাফ করেসপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২৫ ২০:১৪ | আপডেট: ২২ অক্টোবর ২০২৫ ২১:১৯

নির্বাচন কমিশনের সঙ্গে বিদেশি পর্যবেক্ষক দলের বৈঠক

ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন পর্যবেক্ষণের প্রস্তুতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই), সেন্টার ফর এ নিউ আমেরিকান সিকিউরিটির (সিএনএএস) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই)-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে (ইসি) সৌজন্য সাক্ষাৎ করেছে।

বুধবার (২২ অক্টোবর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আট সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলটি নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব) আবুল ফজল মো. সানাউল্লাহর সঙ্গে বৈঠক করেন। এ সময় ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।

জানা গেছে, আসন্ন সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে আলোচনা হয়েছে বৈঠকে। প্রতিনিধিদলটি নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে এবং আসন্ন সংসদ নির্বাচনে আইআরআই-এর পক্ষে পর্যবেক্ষক পাঠানোর আশাবাদ ব্যক্ত করে।

বিজ্ঞাপন


নির্বাচন কমিশনের সঙ্গে বিদেশি পর্যবেক্ষক দলের বৈঠক

এ বৈঠকে উপস্থিত প্রতিনিধি দলের সদস্যরা হলেন- আইআরআই-এর বোর্ড সদস্য, ক্রিস্টোফার জে. ফুসনার, ইন্দো-প্যাসিফিক সিকিউরিটি প্রোগ্রামের সিনিয়র ফেলো ও পরিচালক লিসা কার্টিস (সিএনএএস), গণতান্ত্রিক নির্বাচন ও রাজনৈতিক প্রক্রিয়ার কারিগরি বিশেষজ্ঞ (আইআরআই) জেসিকা কিগান, রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর (আইআরআই) স্টিভ সিমা, প্রোগ্রাম ডিরেক্টর (এনডিআই) জেমি স্পাইকারম্যান, রাজনৈতিক দল ও প্রচারাভিযান পরামর্শক (আইআরআই) জন ফ্লুহার্টি, পরামর্শক (আইআরআই) ড্যারিন বিয়েলেকি এবং প্রোগ্রাম পরামর্শক (আইআরআই) অমিতাভ ঘোষ।

উল্লেখ্য, প্রাক-নির্বাচনি পরিবেশ মূল্যায়নের জন্য আইআরআই একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক মিশন পাঠিয়েছে। যার সদস্যরা নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, সরকারি কর্মকর্তা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করছেন। প্রতিনিধি দলটি ২০ অক্টোবর বাংলাদেশে পৌঁছায় এবং ২৩ অক্টোবর পর্যন্ত নির্বাচনি পরিবেশ মূল্যায়ন করবে বলে জানা গিয়েছে।

এর আগে, তারা প্রধান উপদেষ্টার সঙ্গে নির্বাচন সংস্কার বিষয়ে মতবিনিময় করেন। সেখানে তারা বর্তমান রাজনৈতিক পরিবেশ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। এ ছাড়াও, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের জন্য তারা অন্তত ১০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক পাঠাবে বলে জানিয়েছে।

সারাবাংলা/এনএল/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর