Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বিএনপির মিছিল ও সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২৫ ১২:৩২

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বিএনপির মিছিল। ছবি: সারাবাংলা

ময়মনসিংহ: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহের নান্দাইলে মিছিল ও সমাবেশ হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে নান্দাইল উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জননেতা নাসের খান চৌধুরীর আহ্বানে উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌর বিএনপির উদ্যোগে মাজার বাসস্ট্যান্ড থেকে একটি মিছিল বের হয়।

মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কানুরামপুর খুররম খান চৌধুরী ডিগ্রী কলেজের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে গ্রামীণ সংস্কৃতি লাঠি খেলা, ঢাক-ঢোল, ব্যানার ফেষ্টুন ও প্ল্যার্কাড নিয়ে উৎসব মুখর পরিবেশে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

বিজ্ঞাপন

সমাবেশে দলীয় নেতাকর্মীরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদের পছন্দের প্রার্থী নাসের খান চৌধুরীকে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানান। প্রিয় নেতাকে দলীয় মনোনয়ন দিলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নান্দাইল আসনটি বিএনপিকে তারা উপহার দিতে পারবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর