Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘বিএনপি অর্জুন গাছের ছাল— যার যখন প্রয়োজন, কেটে নিয়ে যায়’

স্টাফ করেসপন্ডেন্ট
১ নভেম্বর ২০২৫ ১৩:৪৮ | আপডেট: ১ নভেম্বর ২০২৫ ১৪:৪৪

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল।

ঢাকা: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, বিএনপি এখন অর্জুন গাছের ছালের মতো— যার যখন প্রয়োজন, কেটে নিয়ে যায়।

শনিবার (১ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আলাল বলেন, ‘দেশ বর্তমানে বহুরূপীদের খপ্পরে পড়েছে। এই পরিস্থিতিতে বিএনপির করণীয় হলো ধৈর্য ধরে সময়ের অপেক্ষা করা।’

তিনি অভিযোগ করেন, অতীতেও জামায়াতে ইসলামীর অনেক নেতা তৎকালীন সরকারের কাছ থেকে সুবিধা নিয়েছেন।

তিনি বলেন, ‘জামায়াতের অনেক শীর্ষ নেতা একসময় জাসদের সঙ্গে যুক্ত ছিলেন, এমনকি গলা কাটা পার্টির সঙ্গেও সম্পৃক্ত ছিলেন। ৫ আগস্টের পর থেকে শিবিরের অনেক সদস্য ছাত্রলীগে ঢুকে পড়েছিল— এখন তারা বলছে, তারা তো প্রকাশ্যেই ছিল।’

বিজ্ঞাপন

জামায়াতের সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে আলাল বলেন, ‘জামায়াত এখন রূপ বদলাতে শুরু করেছে। তারা হিন্দু সম্প্রদায়কে নিয়ে সমাবেশ করছে, যাতে বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়।’

তিনি আরও বলেন, ‘দেশ আজ বহুরূপীদের কবলে পড়েছে। বিএনপিকে এখন ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।’

এ সময় একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে জামায়াতে ইসলামীর রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার আহ্বান জানান তিনি।

সারাবাংলা/এফএন/এমপি
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর