Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বগুড়ায় ট্রাকচাপায় প্রাণ গেল অটোচালকের, আহত ৩

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২৫ ১২:৫৩ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫ ১৪:৪৪

প্রতীকী ছবি

বগুড়া: বগুড়ার আদমদীঘির সান্তাহারে ট্রাকচাপায় সাইদুল ইসলাম (৫৪) নামে এক অটোরিকশা চালক  নিহত হয়েছেন। এ ছাড়া অটোরিকশায় থাকা তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে উপজেলার সান্তাহার পৌর শহরের খাড়ির ব্রিজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত সাইদুল ইসলাম উপজেলার ইন্দইল গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।

আহতরা হলেন- আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের দমদমা গ্রামের বেলাল মল্লিকের স্ত্রী রেনুকা খাতুন জ্যোৎস্না (৫৫) ও একই গ্রামের তয়েজ প্রামাণিকের স্ত্রী রোজিনা বেগম (৪৮) এবং নওগাঁ সদরের আদমদুর্গাপুর গ্রামে আবু বক্কর ছিদ্দিকের ছেলে রাফি (১৯)।

জানা গেছে, শুক্রবার রাতে আদমদীঘির ইন্দইল এলাকা থেকে সাইদুল ইসলাম তার ব্যাটারিচালিত অটোরিকশায় যাত্রী নিয়ে সান্তাহারের উদ্দেশে যাচ্ছিলেন। তিনি সান্তাহার পৌর শহরের খাড়ির ব্রিজ এলাকার সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়।

বিজ্ঞাপন

পরে ফায়ার সার্ভিসের একটি টিম চালক সাইদুল ইসলামসহ চারজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক অটোচালক সাইদুলকে মৃত ঘোষণা করেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনী প্রক্রিয়া চলছে।

সারাবাংলা/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর