Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিইসি’র সঙ্গে দুপুরে বৈঠকে বসছে বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০৯ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫৮

ঢাকা: আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকে বসবে বিএনপি।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় সিইসি’র দফতরে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

জানা গেছে, বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেবেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ এবং সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। এছাড়া নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়াও প্রতিনিধি দলের সঙ্গে থাকবেন।

বিজ্ঞাপন

নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে এই বৈঠকে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

সারাবাংলা/এনএল/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর